A
প্রিয় নক্ষত্র তোমাকে, নক্ষত্র, শুরুতে জেনে রাখ পূরোটা আমার হৃদয় শ্রাত শুদ্ধতম অঞ্জলি তোমার প্রতি, যেখানে আলোকিত হয়েছে শুধু মাত্র তোমার আলোতে, কারন তুমি আমার জীবনের নক্ষত্র। এটা কোন চিঠি না, আবার কোন কবিতাও না। তুমি কবিতা ভালোবাসো জানি, কিন্তু আমি লিখতে পারি না। তোমাকে ভালবাসি কি না তাও জানিনা তবে, যদিও আমি তোমার কাছে অপরিচিত, আগন্তুক কিন্তু তুমি আমার আত্মার প্রতিচ্ছবি। তবে ভালবাসি বোধহয়। আমি জানিনা তোমার দিনের পরিচিত্র কি, সবার অগোচরে কোন রুমে বসে তুমি মন খারাপের গান গাও, ক্লান্ত মুখে দেয়ালের দিকে তাকিয়ে থাকো, একাগ্র মনে kaavish বা CAS শোনো। তবে আমি জানি তুমি যে রাস্তা দিয়ে হেটে যাও সে জায়গার অভিকর্ষ পরিবর্তিত হয়ে নতুন করে সাজে। আমার মত অধিকাংশ মানুষ মুহুর্তে বাঁচে যার তেমন কোন প্রভাব নেই, কিন্তু তুমি এলে যখন, মুহুর্তরাও সেজে ওঠে অনুভবে। তোমার স্বভাবের মাঝে, তোমার অলক্ষ্যে তুমি কতটা অসাধারণ অনন্য সেটা যদি জানতে! তুমি যেভাবে আনন্দ কে স্থান দাও তোমার চোখে, ঠোঁটে সেখানে এক অবিশ্বাস্য সারল্য থাকে। তোমার এই অপ্রস্তুত সারল্য তোমার অগোচরে পৌঁছে যায় অন্যদের কাছে, সেভাবে আমার মনের পুরোটা দখল নিয়ে নিয়েছ। তোমার অস্তিত্ব আমি শিখেছি আবহাওয়ার মত করে। মুখস্ত, নামে কিংবা ব্যাখ্যা পড়ে নয়, যেভাবে আশপাশ সেজে ওঠে, বাতাস অথবা রোদের উপস্থিতির পরিবর্তনে, ঠিক সেভাবে, অনুভবে। তুমি হাসলে শীতের এই দিন গুলো আরেকটু উষ্ণ মনে হয়, নীরবতাকে ও মধুর লাগে। এই চিঠির মত কনফেশন তোমার আমার মাঝে কোন যোগসেতু গড়বার উদ্দেশ্যে নয়, তোমার দরজায় কোন ঘুম ভাঙ্গানি টোকাও নয়। এটাকে আরেকটা খোলা জানালা ধরে নিতে পারো, যেখানে তুমি না জেনেই আলো দিয়ে গিয়েছ, শুধু এভাবেই আলোকিত করে যাও। যদি কখনো অস্তিত্ব সংকটে ভোগ, নিজের অর্জন, মেধাকে সন্দেহ হয়, শুধু মনে রেখো শুধু তোমার অস্তিত্বে কেউ আশ্রয় খুঁজে নিয়েছে। তুমি ক্লান্ত শ্রান্ত, নাকি তুমি প্রচণ্ড সফল, তুমি কতটা সুন্দর বা অসুন্দর এসবের কারনে নয়, শুধু মাত্র তুমি ফুটে আছো কেয়াফুল হয়ে এ জন্যেই। আমার নাম জিজ্ঞেস করো না, নাম জানতে চাইলে তার সাথে কিন্তু, অথবা যদি সহ আর অনেক শর্ত, চাহিদা চলে আসে, কিন্তু যে কথাগুলো শুনলে/পড়লে এরা কিছু দাবি রাখে না। শুধু জেনো তোমার অস্তিত্ব আমার জন্যে অনেক প্রয়োজনীয়, তোমার আলোতে আমার অন্ধকার পৃথিবী অনেকটাই আলোকিত। কোন দাবি নিয়ে নয়, শুধু মাত্র অনুভবে - শেষ করছি। কেউ একজন যে তোমার আলো নিয়ে বেচে আছে।
গোপন থাক — একটি অজ্ঞাত হৃদয়